কুমিল্লা -৫ (বুড়িচং- ব্রাহ্মণপাড়া)আসনে ঈগল মার্কার নির্বাচনী সভা
দৈনিক বিজয় নিউজ কুমিল্লা প্রতিনিধিঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা -৫( বুড়িচং -ব্রাহ্মণপাড়া) আসনে আমার বাংলাদেশ এবি পার্টি মনোনীত ও ১০ দলীয় জোট সমর্থিত সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভূঁইয়া'য় নির্বাচনী সভা বুড়িচং সদর পৌরসভার ৯নং ওয়ার্ড পশ্চিমপাড়া সরকারী প্রাইমারী স্কুল মাঠে বৃহস্পতিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে। উপজেলা এবি পার্টি আহবায়ক মোঃ গাজী মোসলেম উদ্দিনের সভাপতিত্বে সদর পৌরসভার নির্বাচনী সহ- পরিচালক আবু কাউছারের সঞ্চালনয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা -৫ এবি পার্টি মনোনীত প্রার্থী ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভূঁইয়া। প্রধান বক্তাঃ মুহাম্মদ আবদুল কাইয়ুম, পরিচালক কুমিল্লা -৫ নির্বাচনী এলাকায় ও জেলা এবি পার্টি সদস্য সচিব।
বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা মহানগর এবি পার্টি আহবায়ক গোলাম মু. সামদানী, বুড়িচং পশ্চিমপাড়া জামে মসজিদের সেক্রেটারি আলহাজ্ব তফাজ্জল হোসেন, ব্রাহ্মণপাড়া এবি পার্টি আহবায়ক ও ইন্সপেক্টর অবসরপ্রাপ্ত আবু জাহের সরকার, মালাপাড়া ইউনিয়ন নির্বাচনী এলাকায় পরিচালক সেলিম ভূইয়া,মোকাম ইউনিয়নের বিশিষ্ট ব্যবসায়ী গোলাম মোস্তফা রিপন, উপজেলা এবি পার্টি সদস্য সচিব ইঞ্জিঃ সাইফুল ইসলাম, বিশিষ্ট সমাজ সেবক শাহ আলম ঠিকাদার, আবু তাহের সর্দার, বিশিষ্ট ব্যবসায়ী আবু কাউছার, সদর পৌরসভার নির্বাচনী পরিচালক নাজমুল হাসান,ব্যবসায়ী আবদুর রশিদ, আবুল কালাম, রুহুল আমিন সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ আবদুল্লাহ