নির্বাচন কমিশনের বিভিন্ন দেশের কূটনীতিকদের সাথে বৈঠক

নির্বাচন কমিশনের বিভিন্ন দেশের কূটনীতিকদের সাথে বৈঠক
ছবিঃ সংগ্রহীত

দৈনিক বিজয় নিউজ নিজস্ব প্রতিবেদক ঢাকাঃ

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রেক্ষাপটে বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিক ও মিশনপ্রধানদের সঙ্গে একটি বৈঠক করেছে নির্বাচন কমিশন (ইসি)।

রোববার রাজধানীর গুলশানে অবস্থিত হোটেল ওয়েস্টিনের বলরুমে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে প্রধান নির্বাচন কমিশনার (সিঈসি) আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনে গিয়ে সাংবাদিকদের ব্রিফ করবেন বলে জানানো হয়েছে।

বৈঠকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালসহ অন্যান্য নির্বাচন কমিশনার ও ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও জাতিসংঘের প্রতিনিধিসহ কূটনৈতিক কোরের সদস্যরাও এতে অংশ নেন।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক প্রস্তুতি, নির্বাচনী প্রক্রিয়া, আন্তর্জাতিক পর্যবেক্ষক নিয়োগ, নির্বাচনের স্বচ্ছতা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে কূটনীতিকদের অবহিত করতেই এই বৈঠকের আয়োজন করা হয়েছে।

দৈনিক বিজয় নিউজ/