নাইক্ষ্যংছড়িতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে প্রিজাইডিং ও পোলিং কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা!

নাইক্ষ্যংছড়িতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে প্রিজাইডিং ও পোলিং কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা!
ছবিঃ এম হাবিবুর রহমান রনি

দৈনিক বিজয় নিউজ নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধিঃ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারদের দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(২৮ জানুয়ারি) সকালে নাইক্ষ্যংছড়ি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাচন অফিসের উদ্যোগে ও নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই), ঢাকার বাস্তবায়নে এ প্রশিক্ষণ কর্মশালার অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ কর্মশালার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনা প্রদান করেন বান্দরবানের জেলা প্রশাসক ও জেলার রিটার্নিং কর্মকর্তা শামীম আরা রিনি। নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মাজহারুল ইসলাম চৌধুরী সভাপতিত্বে এ অনুষ্ঠানে উপস্থিত থেকে নির্বাচন সংক্রান্ত বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন জেলার পুলিশ সুপার মোহাম্মদ আবদুর রহমান, জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ কামরুল আলম এবং উপজেলা নির্বাচন কর্মকর্তা মাইনুল ইসলাম ও নাইক্ষ্যংছড়ি থানার অফির ইনচার্জ ওসি আব্দুল বাতেন মৃধা । প্রশিক্ষণে প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারদের নির্বাচন সংক্রান্ত আইন, ভোটগ্রহণ পদ্ধতি, দায়িত্ব ও কর্তব্য,ভোটকেন্দ্র ব্যবস্থাপনা এবং সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন পরিচালনা বিষয়ে বিস্তারিত প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। আজ মঙ্গলবার দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালা চলবে।

দৈনিক বিজয় নিউজ/ এম হাবিবুর রহমান রনি