পাবনায় কিশোরকে পিটিয়ে আহত করেছে দুর্বৃত্তরা
দৈনিক বিজয় নিউজ পাবনা প্রতিনিধিঃ
পাবনা জেলার চাটমোহর উপজেলার ফৈলজানা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের পবাখালী দক্ষিণ পাড়া আব্দুল করিম দোকানদারের বাড়ীতে শুক্রবার দুপুর সাড়ে বারোটার দিকে দুর্বৃত্তরা আব্দুল করিম দোকানদারের ছেলে মোঃ জিহাদ(২১) কে রড লাঠি দিয়ে পিটিয়ে আহত করে। ঘটনার বিবরণে জানা যায় যে, শুক্রবার দিন দুপুর সাড়ে বারোটার দিকে পবাখালী ক্লাব পাড়া মোঃ আফজাল হোসেন এর ছেলে মোঃ সামিউল ইসলাম সামি(৩০) তার বন্ধুবান্ধবদের নিয়ে আব্দুল করিমের দোকানে যায় সওদা নিতে। তখন জিহাদ দোকানে ছিলো, জিহাদ ফেসবুকে স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে নিয়ে আপত্তিকর মন্তব্য পোস্ট করে। সেই পোস্টে সামি গং এর ছেলেরা হা-হা রিয়্যাক্ট দেয়, তারই প্রেক্ষাপটে জিহাদ সামিউল ইসলাম সামি গং এর ছেলেপুলেদের বলে যে, আমি ফেসবুকে পোস্ট করেছি, কিন্তু তোমাদের হা-হা রিয়্যাক্ট দেওয়া ঠিক হয়নি। আমার দলের বিষয়ে আমরা বুঝবো!
তখন এক পর্যায়ে কথা কাটাকাটি শুরু হয়। কিছুক্ষন পরে সামিউল ইসলাম সামির নেতৃত্বে ২০/২৫ জনের দল জিহাদের বাড়ীতে গিয়ে দোকান থেকে বের করে রড ও লাঠি সোটা দিয়ে পিটিয়ে আহত করে। প্রতিবেশীরা এসে জিহাদকে উদ্ধার করে পানি ঢেলে সুস্থ করে ও পাবনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরন করে। জিহাদকে পেটানোর পর থেকে এলাকার মধ্যে থমথমে অবস্থা বিরাজ করছে ও আওয়ামী লীগের সাধারণ ভোটার কর্মী সমর্থকেরা ভীতিকর পরিবেশ পার করছে। পাবনা জেলার বিশিষ্ট কবি-কলামিস্ট,সাংবাদিক-গীতিকার,পরিবেশ ও মানবাধিকার কর্মী অ্যাডভোকেট এস এম মনিরুজ্জামান আকাশ জিহাদের প্রতি ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দান করেছেন।
দৈনিক বিজয় নিউজ/ এস এম এম আকাশ