শিবগঞ্জের মহাস্থানে হাফিজুর রহমান হিরু'র নেতৃত্বে ধানের শীষের বিশাল মিছিল!

শিবগঞ্জের মহাস্থানে হাফিজুর রহমান হিরু'র নেতৃত্বে ধানের শীষের বিশাল মিছিল!
ছবিঃ মোঃ রিপন ইসলাম

দৈনিক বিজয় নিউজ বগুড়া প্রতিনিধিঃ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ৩৭ বগুড়া ২ শিবগঞ্জ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী অধ্যক্ষ মীর শাহে আলমের সমর্থনে মহাস্থান বন্দরে একটি বিশাল মিছিল অনুষ্ঠিত হয়। মহাস্থান ওভারপাস চত্বর থেকে শুরু হয়ে মিছিলটি বন্দরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে মহাস্থান মাজার এলাকায় গিয়ে শেষ হয়। ১২নং রায়নগর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হামিদ বাবলুর সভাপতিত্বে ও যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হিরুর নেতৃত্ব এই মিছিলে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রায় এক হাজার নেতাকর্মী অংশ নেন। বগুড়া জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি হারুনুর রশিদ হিরন মিছিলটির নেতৃত্ব দেন।

মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানে রাজপথ সরব করে তোলেন। স্লোগানগুলোর মধ্যে ছিল— “১২ তারিখ শুভ দিন, ধানের শীষে ভোট দিন”, “তারেক রহমানের সালাম নিন, ধানের শীষে ভোট দিন”, মীর শাহে আলমের মার্কা ধানের শীষ মার্কা “হিরু ভাইয়ের মার্কা ধানের শীষ মার্কা ”, “মহাস্থানবাসীর মার্কা ধানের শীষ মার্কা।” মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে হারুনুর রশিদ হিরন বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয় মানে গণতন্ত্রের বিজয়। এটি শিবগঞ্জের সাধারণ মানুষের বিজয়। তিনি মিছিলে অংশ নেওয়া সকল নেতাকর্মীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আগামী দিনে আরও ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার আহ্বান জানান।

এসময় উপস্থিত ছিলেন তাঁতীদলের সভাপতি বাদশা সাখিদার, ইউনিয়ন বিএনপির সদস্য গিয়াসউদ্দিন, আলহাজ্ব লাল মিয়া,ফাইন মিয়া,মুসফিকুর রহমান শহিদুল, ধলু মিয়া নুরনবী মন্ডল,রুহুল আমিন (রঞ্জু), শাহিনুর ইসলাম, শিবগঞ্জ উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক জাকারিয়া বিপ্লব, ইমদাদুল হক, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাসেল রহমান, ছাত্রদলের নেতা সরকার নুরনবী, পারভেজ হাসান, যুবদলের নেতা সুজন মিয়া, রবিউল ইসলাম রবি, ইব্রাহিম হোসেন প্রমুখ।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ রিপন ইসলাম