দাঁড়িপাল্লার পক্ষে ব্যাপক সাড়া মিলছে জহিরুল কাইয়ুম

দাঁড়িপাল্লার পক্ষে ব্যাপক সাড়া মিলছে   জহিরুল কাইয়ুম
ছবিঃ মোঃ আবদুল্লাহ

দৈনিক বিজয় নিউজ কুমিল্লা প্রতিনিধিঃ

দাঁড়িপাল্লার পক্ষে ভোট চাইতে আমরা যেখানে যাচ্ছি, সেখানে ব্যাপক সাড়া পাচ্ছি। গত ১৭ বছর যে মানুষ ভোট দিতে পারেনি, এটাই তার প্রতিফলন। জামায়াত ক্ষমতায় গেলে মানুষের এই আস্থা ধরে রাখার চেষ্টা করবে এবং দেশের মানুষের জন্য কাজ করবে। মিছিল দেখে জনগণের করতালিই প্রমান করে নির্বাচন নিয়ে মানুষ আনন্দিত।

কুমিল্লা -৫(বুড়িচং- ব্রাহ্মণপাড়া) আসনে দাঁড়িপাল্লা প্রার্থী ডক্টর মোবারক হোসাইনের পক্ষে গণসংযোগ ও বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা শেষে এসকল কথা বলেন বুড়িচং উপজেলার ভারেল্লা উঃ ইউনিয়ন জামায়াত নেতা ও কংশনগর বাজারের বিশিষ্ট ব্যবয়াসী ভাই ভাই সেনেটারী সত্ত্বাধিকারী এবং তরুণ সমাজসেবক মোঃ জহিরুল কাইয়ুম। জহিরুল কাইয়ুম বলেন, মানুষ ১৭ বছর ভোট দিতে পারে নাই। এবার মানুষের মনে খুব আনন্দ বইছে। আমরা বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করছি। প্রতিটি বাড়ির মানুষ বলছে ভোটের আনন্দ বইছে সমাজ ও পরিবারের সকলের মধ্যে।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ আবদুল্লাহ