বুড়িচংয়ে ধানের শীষের প্রার্থীর পক্ষে গণমিছিল

বুড়িচংয়ে ধানের শীষের প্রার্থীর পক্ষে গণমিছিল
ছবিঃ মোঃ আবদুল্লাহ

দৈনিক বিজয় নিউজ কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লার বুড়িচং উপজেলায় ধানের শীষের প্রার্থী হাজী মোঃ জসিম উদ্দিনের বিজয়ী করায় লক্ষ্যে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। ৯ ফেব্রুয়ারি সোমবার সন্ধ্যায় উপজেলায় সদর পৌরসভার ৭নং ওয়ার্ড আরাগ আনন্দ পুর বাজারে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু নাছের মুন্সী'র নেতৃত্বে গণমিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ- দপ্তর সম্পাদক আবু জাহের শিপু, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ মিজানুর রহমান, উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম, প্রবাসী নেতা খোরশেদ আলম, যুবনেতা আনোয়ার, মিঠু,উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মামুনুর রশীদ, এরশাদ ডিগ্রি কলেজের সাবেক যুগ্ম সম্পাদক আতাউর রহমান সানি,সদর পৌরসভার যুবদলের সদস্য সচিব জামাল হোসেন শিকদার, যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম সোহেল, পৌরসভার ছাত্রদলের সাবেক মাসুদ পারভেজ,পৌরসভার তাঁতীদলের সভাপতি আমানউল্লাহ, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এরাশদ, ওয়ার্ড যুবদলের সভাপতি লিটন, সাধারণ সম্পাদক শিশু, ওয়ার্ড শ্রমিক দলের সাধারণ সম্পাদক কাউছারসহ নেতাকর্মীরা ।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ আবদুল্লাহ