বালিয়াকান্দিতে মোবাইল কোর্টে অভিযান: লাঠি ও ইট-পাটকেলসহ ১ জনের কারাদণ্ড

বালিয়াকান্দিতে মোবাইল কোর্টে অভিযান: লাঠি ও ইট-পাটকেলসহ ১ জনের কারাদণ্ড
ছবিঃ মোঃ জাহিদুর রহিম মোল্লা

দৈনিক বিজয় নিউজ রাজবাড়ী প্রতিনিধিঃ

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি ২০২৬) দুপুর ০১:৩০ ঘটিকায় নারুয়া বাজার এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন এহসানুল হক শিপন, সহকারী কমিশনার (ভূমি), বালিয়াকান্দি, রাজবাড়ী। অভিযানকালে নির্বাচনকে কেন্দ্র করে অবৈধ প্রভাব বিস্তার, নাশকতা ও আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে লাঠি ও ইট-পাটকেল মজুদের অভিযোগে ১টি মামলায় ১ জনকে দণ্ড প্রদান করা হয়। দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন জনাব হিলাল উদ্দিন (পিতা: আজগর আলী মণ্ডল), সাং—বিলধামু, নারুয়া, বালিয়াকান্দি, রাজবাড়ী। মোবাইল কোর্ট তাকে  ১০ (দশ) দিনের কারাদণ্ড  ৫০০ (পাঁচশত) টাকা অর্থদণ্ড প্রদান করেন। এ সময় ৫৪টি লাঠি ও ৫ ব্যাগ ইট-পাটকেল জব্দ করা হয়। দণ্ডবিধি ১৮৬০ এর ১৭১ (চ) ধারায় (নির্বাচনে অবৈধ প্রভাব বিস্তার, নাশকতা ও আতঙ্ক সৃষ্টির লক্ষ্যে লাঠি ও ইট-পাটকেল মজুদ) এ শাস্তি প্রদান করা হয়। অভিযানে মেজর রুবাইয়াত, কমান্ডার, বালিয়াকান্দি আর্মি ক্যাম্প-এর নেতৃত্বে একদল সেনা সদস্য তল্লাশি কার্যক্রমসহ সার্বিক সহযোগিতা প্রদান করেন। প্রশাসন সূত্র জানায়, নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ জাহিদুর রহিম মোল্লা