সারা দেশে দোয়া ও মোনাজাতের নির্দেশ দিয়েছেন তারেক রহমান
দৈনিক বিজয় নিউজ বিশেষ প্রতিনিধি:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস বিজয়ের দ্বারপ্রান্তে বিএনপি। ঐতিহাসিক এই জয়ের প্রাক্কালে দলের সর্বস্তরের নেতাকর্মীদের জন্য নির্দেশনা জারি করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার জুমার নামাজের পর সারা দেশে দোয়া ও মোনাজাত আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি কোথাও কোনো বিজয় মিছিল, সভা বা সমাবেশ না করার কথাও জানিয়ে দেন তিনি। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে বিএনপি চেয়ারম্যানের প্রেসসচিব সালেহ শিবলীর সই করা এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়, আগামী ১৩ ফেব্রুয়ারি শুক্রবার জুমার নামাজের পর মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে সারা দেশে বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করতে হবে। একইসঙ্গে দলের সব স্তরের নেতাকর্মীদের শান্তিপূর্ণ ও শৃঙ্খলাবদ্ধ অবস্থান বজায় রাখার আহ্বান জানানো হয়েছে।
দৈনিক বিজয় নিউজ/ জুনায়েদ