রাষ্ট্রপতির পদে মির্জা ফখরুল চলছে সামাজিক যোগাযোগের মাধ্যমে গুঞ্জন

রাষ্ট্রপতির পদে মির্জা ফখরুল চলছে সামাজিক যোগাযোগের মাধ্যমে  গুঞ্জন
ছবিঃ মোঃ নাজিমুল ইসলাম

দৈনিক বিজয় নিউজ ঠাকুরগাঁ প্রতিনিধিঃ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর সরকার গঠন ও মন্ত্রিপরিষদ চূড়ান্ত করতে ব্যস্ত সময় পার করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর শীর্ষ নেতারা। এরই মধ্যে রাজনৈতিক অঙ্গনে জোরালো গুঞ্জন উঠেছে—দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর-কে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেওয়া হতে পারে। দলীয় সূত্রে জানা গেছে, রাজধানীর গুলশান কার্যালয়ের একটি বিশ্বস্ত সূত্র জানিয়েছে—নির্বাচনে বিজয়ী হওয়ার পর মির্জা ফখরুল ইসলাম আলমগীর সর্বপ্রথম দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-কে ফুলেল শুভেচ্ছা জানান। দলের অভ্যন্তরে আলোচনায় তাঁর নাম রাষ্ট্রপতি পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে উঠে এসেছে বলে জানা গেছে। খুব শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বলে সংশ্লিষ্টরা ইঙ্গিত দিয়েছেন। ঠাকুরগাঁও-১ আসনে তিনি বেসরকারিভাবে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন বলে জানা গেছে। রাজনৈতিক ও ব্যক্তিগত প্রেক্ষাপট মির্জা ফখরুল ইসলাম আলমগীর ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। পড়াশোনা শেষ করে দীর্ঘদিন অধ্যাপনা পেশায় যুক্ত ছিলেন। পরবর্তীতে তিনি বিএনপির রাজনীতিতে সক্রিয় হন।২০০১ সালে বিএনপি ক্ষমতায় থাকাকালে তিনি কৃষি প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। দলটির তৎকালীন মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন ২০১১ সালের মার্চে মৃত্যুবরণ করলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তাঁকে ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব দেন। পরবর্তীতে ২০১৬ সালের ১৯ মার্চ অনুষ্ঠিত দলের ষষ্ঠ জাতীয় সম্মেলনে তিনি মহাসচিব পদে নির্বাচিত হন। বর্তমানে রাষ্ট্রপতি পদে তাঁর সম্ভাব্য মনোনয়ন নিয়ে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা চলছে। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।

দৈনিক বিজয় নিউজ / মোঃ নাজিমুল ইসলাম