দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
ছবি: মোঃ আতিউর রহমান

দৈনিক বিজয় নিউজ দিনাজপুর প্রতিনিধিঃ

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন-এর বার্ষিক সাধারণ সভা–২০২৫ অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের সভাপতি ডা. হাসনাইন আকতার হক। শনিবার (১৪ ফেব্রুয়ারি ২০২৬) দিনাজপুরের দিনাজপুর কেয়ার নার্সিং কলেজ অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে বার্ষিক প্রতিবেদন উপস্থাপন ও বক্তব্য রাখেন জিয়া হার্ট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এ কে এম আজাদ। পূর্ববর্তী বার্ষিক সাধারণ সভায় গৃহীত সিদ্ধান্তসমূহের গঠন ও নিশ্চিতকরণ প্রতিবেদন পাঠ ও বক্তব্য রাখেন যুগ্ম সম্পাদক আবু তাহের মো. বদরুদ্দোজা এবং ডা. মো. জিয়াউল হক। বার্ষিক আয়-ব্যয়ের প্রতিবেদন উপস্থাপন করেন কোষাধ্যক্ষ মো. আনোয়ারুল কবির। জিয়া হার্ট ফাউন্ডেশন ও এর অঙ্গপ্রতিষ্ঠানসমূহের আয়-ব্যয়ের অডিট রিপোর্ট পেশ করেন হিসাবরক্ষণ ও নিরীক্ষণ কর্মকর্তা সামশির করিম ফারুক এবং মো. শাহরিয়া খান। সভায় শোক প্রস্তাব পাঠ করেন কার্যনির্বাহী সদস্য এস এম খালেকুজ্জামান বাবু। শুভেচ্ছা বক্তব্য রাখেন দিনাজপুর-৪ (চিরিরবন্দর–খানসামা) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও জিয়া হার্ট ফাউন্ডেশনের কার্যনির্বাহী সদস্য জনাব মোঃ আখতারুজ্জামান মিয়া,সদস্য জাতীয় নির্বাহী কমিটি বিএনপি।

মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন শাহীন খান, আব্দুল কাইয়ুম, শহিদুর রহমান পাটোয়ারী মোহন, আয়কর আইনজীবী মোল্লা শাখাওয়াত হোসেন, সাদাকাত আলী খান, সুলতানা রাজিয়া, তামান্না পারভিনসহ অনেকে। সাধারণ সভায় উপস্থিত ছিলেন দিনাজপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. সেখ সাদেক আলী, জিয়া হার্ট ফাউন্ডেশনের কার্যনির্বাহী সদস্য ডা. চৌধুরী মোসাদ্দেকুল ইজদানি, ডা. মো. গোলাম গাউস মন্টু, আলহাজ আবু বক্কর সিদ্দিক, ডা. মো. হাফিজুল ইসলাম, মো. আবু তৈয়ব আলী দুলাল প্রমুখ।সভায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ইমাম মো. আব্দুল রহমান, পবিত্র গীতা থেকে পাঠ করেন ষট্টি রায় এবং পবিত্র বাইবেল থেকে পাঠ করেন শ্যামা সরেন। সভার শুরুতেই সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, জিয়া হার্ট ফাউন্ডেশনের সদস্যসহ সকল বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ আতিউর রহমান