বিএনপির নবনির্বাচিত এমপিরা শুল্কমুক্ত গাড়ি এবং সরকারি বরাদ্দের প্লট গ্রহণ করবেন না বলে জানিয়েছেন।
দৈনিক বিজয় নিউজ নিজস্ব প্রতিবেদক ঢাকাঃ
ত্রয়োদশ জাতীয় সংসদে নির্বাচিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সংসদ সদস্যরা সরকারি সুবিধার আওতায় শুল্কমুক্ত গাড়ি ও সরকারি প্লট গ্রহণ করবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টার পর সংসদীয় দলের সভাকক্ষে বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যদের বৈঠক অনুষ্ঠিত হয়। শপথ গ্রহণের পর এই বৈঠকের আয়োজন করা হয়। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। বৈঠকে সভাপতিত্ব করেন দলের চেয়ারম্যান তারেক রহমান।
শায়রুল কবির খান আরও জানান, সংসদীয় দলের প্রথম এই বৈঠকে সর্বসম্মতিক্রমে তারেক রহমানকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করা হয়।
এর আগে বেলা পৌনে ১১টার কিছু আগে জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে সংসদ সদস্য হিসেবে শপথ নেন বিএনপির নির্বাচিতরা। প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন তাঁদের শপথ বাক্য পাঠ করান। তবে তাঁরা সংবিধান সংস্কার কমিশনের সদস্য হিসেবে শপথ নেননি।
শপথ অনুষ্ঠান শুরুর আগে কক্সবাজার-১ আসনের বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য ও দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ শপথ কক্ষে উপস্থিত দলীয় সংসদ সদস্যদেশে একটি নির্দেশনা দেন। নির্দেশনায় তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন, তাঁরা সংবিধান অনুযায়ী সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে নন।
দৈনিক বিজয় নিউজ/ ই