মন্ত্রিসভায় শপথের ডাক পেলেন রাজশাহীর মিনু বিএনপির শীর্ষ নেতাদের আমন্ত্রণ শুরু, রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা

মন্ত্রিসভায় শপথের ডাক পেলেন রাজশাহীর মিনু বিএনপির শীর্ষ নেতাদের আমন্ত্রণ শুরু, রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা
ছবিঃ মোঃ রাজিব খাঁন

দৈনিক বিজয় নিউজ বিশেষ প্রতিনিধিঃ

সংসদ সদস্যদের শপথগ্রহণ সম্পন্ন হওয়ার পরপরই নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো শুরু করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। মঙ্গলবার (সকাল ১১টা) থেকে বিএনপির বিভিন্ন পর্যায়ের শীর্ষ নেতা-নেত্রীদের কাছে আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র পৌঁছাতে শুরু করেছে বলে দলীয় সূত্রে জানা গেছে। এই তালিকায় রয়েছেন রাজশাহী-২ (সিটি করপোরেশন) আসনের সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু। রাজশাহীর রাজনৈতিক অঙ্গনে তার সম্ভাব্য মন্ত্রিত্ব নিয়ে ইতোমধ্যেই ব্যাপক আলোচনা শুরু হয়েছে। যাঁরা শপথের ডাক পেয়েছেন আমন্ত্রিতদের মধ্যে রয়েছেন—

ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
চট্টগ্রাম-১১ আসনের আমীর খসরু মাহমুদ চৌধুরী
ঢাকা-১০ আসনের মির্জা আব্বাস
কক্সবাজার-১ আসনের সালাহউদ্দিন আহমদ
ঢাকা-৩ আসনের গয়েশ্বর চন্দ্র রায়
নরসিংদী-২ আসনের আবদুল মঈন খান
ফেনী-৩ আসনের আব্দুল আউয়াল মিন্টু
কুমিল্লা-৩ আসনের কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ
চাঁদপুর-১ আসনের আ ন ম এহসানুল হক মিলন
কিশোরগঞ্জ-৬ আসনের মো. শরীফুল আলম
এছাড়াও আমন্ত্রণ পেয়েছেন—
আরিফুল হক চৌধুরী (সিলেট-৪),
শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি (লক্ষ্মীপুর-৩),
সুলতান সালাউদ্দিন টুকু (টাঙ্গাইল-৫),
মীর শাহে আলম (বগুড়া-২),
নুরুল হক নুর (পটুয়াখালী-৩),
জহির উদ্দিন স্বপন (বরিশাল-১),
ফরহাদ হোসেন আজাদ (পঞ্চগড়-২),
ববি হাজ্জাজ (ঢাকা-১৩),
রশিদুজ্জামান মিল্লাত (জামালপুর-১),
নিতাই রায় চৌধুরী (মাগুরা-২),
জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান,
জাকারিয়া তাহের সুমন (কুমিল্লা-৮),
জোনায়েদ সাকি (ব্রাহ্মণবাড়িয়া-৬),
ফারজানা শারমিন (নাটোর-১),
আফরোজা খানম রিতা (মানিকগঞ্জ-৩)
এবং কায়সার কামাল (নেত্রকোনা-১)।
রাজশাহীতে উৎসবের আমেজ
রাজশাহী-২ আসনের সংসদ সদস্য মিনুর মন্ত্রিসভায় অন্তর্ভুক্তির সম্ভাবনায় দলীয় নেতাকর্মীদের মধ্যে আনন্দের পরিবেশ বিরাজ করছে। স্থানীয় নেতারা মনে করছেন, তিনি মন্ত্রী হলে রাজশাহী সিটি করপোরেশন এলাকার উন্নয়ন কর্মকাণ্ড আরও গতিশীল হবে। শপথ অনুষ্ঠান, প্রথা অনুযায়ী, রাষ্ট্রপতির বাসভবন বঙ্গভবনে মন্ত্রিসভার সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, নির্ধারিত সময় অনুযায়ী আমন্ত্রিতরা উপস্থিত থাকবেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এবারের মন্ত্রিসভায় অভিজ্ঞ ও তৃণমূলভিত্তিক নেতাদের প্রাধান্য দেওয়ার ইঙ্গিত মিলছে। এখন চূড়ান্ত তালিকা ঘোষণার অপেক্ষায় রয়েছে পুরো দেশ।

দৈনিক বিজয় নিউজ / মোঃ রাজিব খাঁন