মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ,সন্ত্রাসী-খুনী রুবেল ও তার ছেলে রাতুলকে গ্রেফ*তার দাবীতে মানব বন্ধন পালিত
দৈনিক বিজয় নিউজ দিনাজপুর প্রতিনিধিঃ
মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ,সন্ত্রাসী-খুনী রুবেল ও তার ছেলে রাতুলের চা*কু*র আঘাতে বিরল সরকারি কলেজের ২য় বর্ষের ছাত্র ফিরোজ ও তার বড় ভাই ফেরদৌস উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে সকল আসামীকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে দিনাজপুর শহরের শাখারীপট্টি এলাকাবাসী ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা মানববন্ধন করেন। দিনাজপুর প্রেসক্লাবে সামনে বুধবার দুপুর ১২ টায় মানববন্ধনের মাধ্যমে মানববন্ধনকারীরা জানান গত শুক্রবার হত্যার উদ্দেশ্যে প্রকাশ্য ও দিনের বেলা ছু*রি দিয়ে আঘাত করে পালিয়ে যায় আসামি। মানববন্ধনকারীরা উল্লেখ করে বলেন আসামিদেরকে দ্রুত আইনের মাধ্যমে গ্রেফতার করে শাস্তির দাবি জানান পাশাপাশি বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা বলেন ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার না করা হইলে পরবর্তীতে সড়ক অবরোধ করে বৃহত্তর আন্দোলনের নামবো।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ আতিউর রহমান