পূবালী ব্যাংকে বড় নিয়োগ, চাকরির সুযোগ ১১৫ জনের

পূবালী ব্যাংকে সফটওয়্যার ডেভেলপমেন্ট ও আইসিটি অপারেশন বিভাগে নিয়োগ

পূবালী ব্যাংকে বড় নিয়োগ, চাকরির সুযোগ ১১৫ জনের
ছবিঃ ই

দৈনিক বিজয় নিউজ নিজস্ব প্রতিবেদক ঢাকাঃ

বেসরকারি বাণিজ্যিক খাতের জনপ্রিয় আর্থিক প্রতিষ্ঠান পূবালী ব্যাংক পিএলসি তাদের সফটওয়্যার ডেভেলপমেন্ট ও আইসিটি অপারেশন ডিভিশনে মোট ১১৫টি শূন্য পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে পারবেন, যার শেষ তারিখ ১৬ মার্চ ২০২৬।

নিয়োগের পদসমূহ

সফটওয়্যার ডেভেলপমেন্ট ডিভিশন

  • সিনিয়র প্রিন্সিপাল অফিসার: ৫টি পদ

  • প্রিন্সিপাল অফিসার: ৫টি পদ

  • সিনিয়র অফিসার: ৪০টি পদ

  • অফিসার: ১৭টি পদ

আইসিটি অপারেশন ডিভিশন

  • সিনিয়র প্রিন্সিপাল অফিসার (ডাটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর): ২টি পদ

  • সিনিয়র অফিসার (সহকারী ডাটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর): ৩টি পদ

  • সিনিয়র অফিসার (নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার): ২টি পদ

  • সিনিয়র অফিসার (সিস্টেম ইঞ্জিনিয়ার): ৩টি পদ

  • অফিসার (সহকারী আইসিটি সিকিউরিটি ইঞ্জিনিয়ার): ৪টি পদ

  • অফিসার (সহকারী নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার): ২টি পদ

  • জুনিয়র অফিসার (সহকারী আইসিটি সিকিউরিটি ইঞ্জিনিয়ার): ৪টি পদ

  • জুনিয়র অফিসার (সহকারী নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার): ৫টি পদ

  • জুনিয়র অফিসার (BACH, BEFTN ও RTGS সাপোর্ট ইঞ্জিনিয়ার): ৩টি পদ

  • জুনিয়র অফিসার (সফটওয়্যার সাপোর্ট ইঞ্জিনিয়ার): ১২টি পদ

  • জুনিয়র অফিসার (নেটওয়ার্ক/আইপি টেলিফোন সাপোর্ট ইঞ্জিনিয়ার): ২টি পদ

  • জুনিয়র অফিসার (সিস্টেম সাপোর্ট ইঞ্জিনিয়ার): ৬টি পদ

আবেদন প্রক্রিয়া
প্রার্থীদের পূবালী ব্যাংকের ক্যারিয়ার পোর্টালে (https://www.pubalibangla.com/Career) অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদনের শেষ তারিখ: ১৬ মার্চ ২০২৬

নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য ও আবেদনের নির্দেশনা জানতে পূবালী ব্যাংকের অফিশিয়াল ক্যারিয়ার ওয়েবসাইট ভিজিট করুন।

দৈনিক বিজয় নিউজ/ ই