আটজন মেডিকেল অফিসারের যোগদান।
দৈনিক বিজয় নিউজ দিনাজপুর প্রতিনিধিঃ
চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আটজন মেডিকেল অফিসারের যোগদান। ১৯ শে ফেব্রুয়ারি, ২০২৬ রোজ বৃহস্পতিবার, চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিরিরবন্দরে মোট আটজন মেডিকেল অফিসার যোগদান করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিরিরবন্দর, দিনাজপুর এর পক্ষ থেকে নবীন যোগদানকৃত কর্মকর্তাগণকে ফুলেল শুভেচ্ছার মাধ্যমে উষ্ম শুভেচ্ছা জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন শ্রদ্ধেয় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুল্লাহ আল ইফরান মহোদয়, জুনিয়র কনসালট্যান্ট (মেডিসিন) ডা. এহসানুল কবির মহোদয়, জুনিয়র কনসালট্যান্ট (সার্জারি) ডা. সীমান্ত সরকার মহোদয়, আবাসিক মেডিকেল অফিসার ডা. সৌভিক রায় মহোদয়সহ অন্যান্য মেডিকেল অফিসার, কর্মকর্তা ও কর্মচারীগণ।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ আতিউর রহমান