নাগরিক ভাবনার ৬ষ্ঠ বর্ষপূর্তি উদযাপন, ৭ম বর্ষে পদার্পণ উপলক্ষে ভূল্লীতে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত
দৈনিক বিজয় নিউজ ঠাকুরগাঁ প্রতিনিধিঃ
দৈনিক নাগরিক ভাবনা পত্রিকার ৬ষ্ঠ বর্ষপূর্তি ও ৭ম বর্ষে পদার্পণ উপলক্ষে, নাগরিক ভাবনার ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি, আশরাফুল ইসলামের আয়োজনে ঠাকুরগাঁওয়ের ভূল্লী থানা প্রেসক্লাব-এ আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়েছে। সোমবার আয়োজিত অনুষ্ঠানে প্রেসক্লাবের সভাপতি মামুনুর রশিদ মামুনের সভাপতিত্বে বক্তব্য দেন দপ্তর সম্পাদক বেলাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূল্লী থানা পুলিশ-এর সেকেন্ড অফিসার দীন মোহাম্মদ। এছাড়াও অনুষ্ঠানে ভূল্লী থানা বিএনপির নেতৃবৃন্দ, স্থানীয় সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে দৈনিক নাগরিক ভাবনা বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে স্থানীয় ও জাতীয় পর্যায়ে পাঠকমহলে আস্থা অর্জন করেছে। সংবাদ পরিবেশনে সততা, নিরপেক্ষতা ও পেশাদারিত্ব বজায় রেখে পত্রিকাটি গণমানুষের কণ্ঠস্বর হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বক্তারা আরও আশাবাদ ব্যক্ত করেন, ভবিষ্যতেও সত্য ও ন্যায়ের পক্ষে থেকে নাগরিক ভাবনা তার অগ্রযাত্রা অব্যাহত রাখবে এবং সমাজের অসঙ্গতি তুলে ধরে ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখবে। অনুষ্ঠান শেষে কেক কেটে পত্রিকাটির বর্ষপূর্তি উদযাপন করা হয়।
দৈনিক বিজয় নিউজ / মোঃ নাজিমুল ইসলাম