নওগাঁর পোরশা থানা পুলিশ কর্তৃক ১৩৭ কেজি ওজনের কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার
দৈনিক বিজয় নিউজ নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁ জেলার পোরশা উপজেলায় নিতপুর ইউনিয়ানে শীতলী গ্রামে রহমতের বাড়িরর পশ্চম পাশ্বে কবরস্থানে মধ্যে একটি মূল্যবান কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি পড়ে আছে। এই সংবাদ ভিত্তিতে - ২৫/০২/২০২৬ ইং -রোজ- বুধবার দিবাগত রাত ২২.৩০ ঘটিকায় গোপন তথ্যের মাধ্যমে পোরশা থানা পুলিশ জানতে পারে যে পোরশা থানাধীন ০১ নং নিতপুর ইউনিয়নের শীতলী গ্রামস্থ জনৈক রহমতের বাড়ির পশ্চিম পাশের পারিবারিক কবরস্থানের মধ্যে একটি মূল্যবান কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি পড়ে আছে। উক্ত সংবাদ প্রাপ্তির পর পুলিশ সুপার, নওগাঁ মহোদয়ের নির্দেশনায় অফিসার ইনচার্জ, পোরশা থানার নেতৃত্বে পুলিশের একটি দল ২৫/০২/২০২৬খ্রিঃ রাত ২৩.০৫ ঘটিকায় উক্ত কবরস্থানের মাঝামাঝি স্থানে আম গাছের নিচে পরিত্যক্ত অবস্থায় একটি কষ্টিপাথর সদৃশ হিন্দুধর্মীয় দেবতার বিষ্ণু মূর্তি দেখতে পান।
তাৎক্ষণিক বিষয়টি অফিসার ইনচার্জ পোরশা থানা, পুলিশ সুপারকে অবহিত করেন। পুলিশ সুপার নওগাঁ মূল্যবান মূর্তিটিকে বিধি মোতাবেক উদ্ধার করা নির্দেশনা প্রদান করেন । মূল্যবান এই মূর্তিটির উচ্চতা আনুমানিক ৫৬ ইঞ্চি, ওজন ১৩৭(একশত সাইত্রিশ) কেজি প্রায়। মূর্তিটি উদ্ধারপূর্বক উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ করা হয়। উদ্ধারকৃত মূর্তিটি বর্তমানে থানা হেফাজতে আছে। প্রাথমিক দেখাতে ধারণা করা হচ্ছে যে কষ্টিপাথরের মূর্তিটি কয়েক শতাব্দী অথবা হাজার বছর পূর্বের এবং গুরুত্বপূর্ণ মূল্যবান প্রত্নতাত্ত্বিক সম্পদ। উদ্ধারকিত কষ্টি পাথরের মূর্তি সংক্রান্তে সংক্রান্তে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
দৈনিক বিজয় নিউজ/ উজ্জ্বল কুমার সরকার