কেশবপুরের এমপিকে গনসংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
দৈনিক বিজয় নিউজ কেশবপুর যশোর প্রতিনিধি:
কেশবপুর উপজেলার ১০ নম্বর সাতবাড়িয়া ইউনিয়ন জামায়াতের উদ্যোগে ভালুকঘর আজিজিয়া ফাজিল মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে যশোর-০৬ কেশবপুর সংসদীয় আসনের নব-নির্বাচিত এমপি অধ্যাপক মুক্তার আলিকে গনসংবর্ধনা প্রদানসহ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। বৃহস্পতিবার বিকেলে (২৬ ফেব্রয়ারী-২৬) সাতবাড়িয়া ইউনিয়ন জামায়াতের আমির মোঃ আবু সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেশবপুরের সংসদ অধ্যাপক মুক্তার আলী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, যশোর জেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য ও কেশবপুর উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুস সামাদ। এছাড়া অনুষ্ঠানে অত্র ইউনিয়ন ও ওয়ার্ড জামায়াতের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
দৈনিক বিজয় নিউজ/ পরেশ দেবনাথ