রাণীরবন্দর ইছামতি ডিগ্রি কলেজে ১ নং নশরতপুর ইউনিয়ন বিএনপির উদ্যাগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে
দৈনিক বিজয় নিউজ দিনাজপুর প্রতিনিধিঃ
রাণীরবন্দর ইছামতি ডিগ্রি কলেজে ১ নং নশরতপুর ইউনিয়ন বিএনপির উদ্যাগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উক্ত ইফতার মাহফিলে ১ নং নশরতপুর ইউনিয়ন বিএনপি সভাপতি মোঃ আবদুল হাইয়ের সভাপতিত্বে ও ছাত্রনেতা ও জননেতা শাহ শহিদ আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-৪ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আলহাজ্ব আখতারুজ্জামান মিয়া এমপি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক জনাব শামীম আহমেদ। এছাড়া উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আফজালুর রহমান মানিক, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক জুয়েল রানা, যুবদল নেতা মোঃ সুমনসহ ইউনিয়ন বিএনপির সকল অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ ও ধর্মপ্রাণ মুসলিমগন।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ আতিউর রহমান