পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এর শুভআগমন

পানি সম্পদ মন্ত্রণালয়ের  প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এর শুভআগমন
ছবিঃ মোঃ আতিউর রহমান

দৈনিক বিজয় নিউজ দিনাজপুর প্রতিনিধিঃ

দিনাজপুরের কাহারোলে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ কাহারোল সফরে আসেন সৈয়দপুর বিমানবন্দর হতে ১০ মাইলে পৌঁছলে কাহারোল উপজেলা বিএনপি ১০ মাইল মোরে প্রতিমন্ত্রীকে সম্বর্ধনা প্রদান করেন। সেখানে পানি সম্পদ প্রতিমন্ত্রী সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। বক্তব্য শেষে কাহারোল উপজেলার ৬ নং রামচন্দ্রপুর ইউনিয়নের বলরামপুর সাহাপাড়া গ্রামে ১২ কিলোমিটার খাল খননের পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর-১ (বীরগঞ্জ কাহারোল)আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব মনজুরুল ইসলাম, দিনাজপুর জেলা বিএনপি'র যুগ্ন সম্পাদক কাহারোল কাহারোল উপজেলা বিএনপির সভাপতি মোঃ গোলাম মোস্তফা বাদশা, সাধারণ সম্পাদক প্রফেসর শামীম আলী কাহারোল উপজেলা পরিষদের সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপি সদস্য মো, মামুনুর- রশিদ চৌধুরী, কাহারোল উপজেলা মহিলা দলের সভাপতি শামিমা পারভীন রনি, কাহারোল উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিয়ার রহমান,যুবদলের আহবায়ক সাদেকুল ইসলাম সাদেক, , উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক ও কাহারোল উপজেলা বিএনপি'র ছাত্র বিষয়ক সম্পাদক মোঃ জুয়েল রান সহ বিএনপি'র সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ আতিউর রহমান