বাংলাদেশ জামায়াতে ইসলামী চিরিরবন্দর উপজেলা ১নং নশরতপুর ইউনিয়নের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে

বাংলাদেশ জামায়াতে ইসলামী চিরিরবন্দর উপজেলা ১নং নশরতপুর ইউনিয়নের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে
ছবিঃ মোঃ আতিউর রহমান

দৈনিক বিজয় নিউজ দিনাজপুর প্রতিনিধিঃ

২৮ শে ফেব্রুয়ারী (শনিবার) ১নং নশরতপুর ইউনিয়ন জামায়াতের অফিস কার্যালয়ে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ১নং নশরতপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি মোঃ মোস্তফা কামালের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের কেন্দ্রীয় সাবেক সভাপতি রাজিবুর রহমান পলাশ। আরো উপস্থিত ছিলেন বাংলাদেশে জাতীয়তাবাদী দল বিএনপির ১নং নশরতপুর ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ ও জামায়াতে ইসলামীর সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও ধর্মপ্রাণ মুসলিমগন৷

দৈনিক বিজয় নিউজ/ মোঃ আতিউর রহমান