শ্রীপুরের চৌক্কার খাল পরিদর্শনে পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী এ্যানি
দৈনিক বিজয় নিউজ প্রতিনিধিঃ
পানি সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী এ্যানি এমপি ও প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি গাজীপুরের শ্রীপুর উপজেলার চৌক্কার খাল পরিদর্শন করেছেন। সোমবার সকালে আয়োজিত এ পরিদর্শন কর্মসূচিতে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ অংশ নেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু, গাজীপুর জেলা প্রশাসক মোহাম্মদ আলম হোসেন, জেলা পুলিশ সুপার মোঃ শরিফ উদ্দিন, শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার সজীব আহমেদ, কালিয়াকৈর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মিরাজুল ইসলাম এবং শ্রীপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ নাসির আহমেদ।
এ সময় আরও উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক সাবেক ভিপি আব্দুল মোতালেব, সদস্য সচিব খাইরুল কবির আজাদ মন্ডল, শ্রীপুর পৌর বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির সরকার, সদস্য সচিব আলহাজ্ব বিল্লাল হোসেন বেপারী, গাজীপুর জেলা তাঁতি যুগ্ন আহবায়ক সাঈদ খোকা সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
পরিদর্শন শেষে মন্ত্রী সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। তিনি খালটির উন্নয়ন ও সংস্কার কাজ দ্রুত বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করে বলেন, পানি নিষ্কাশন ব্যবস্থা সচল রাখতে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে।
স্থানীয়দের মতে, চৌক্কার খাল সংস্কার হলে দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার সমাধান হবে এবং কৃষি সেচ ব্যবস্থার উন্নয়ন ঘটবে। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হলে এ খালটি এলাকার কৃষি ও জনজীবনে ইতিবাচক পরিবর্তন।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ আলামিন