জনপ্রত্যাশা পূরণে শিমুল বিশ্বাস সফল হবেন : অধ্যক্ষ মাহাতাব বিশ্বাস
দৈনিক বিজয় নিউজ প্রতিনিধি:
পাবনা সদর আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসের ওপর পাবনাবাসী যে আস্থা রেখেছেন, কাজের মাধ্যমে তিনি তার প্রতিফলন ঘটাবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন পাবনা জেলা বিএনপির প্রতিষ্ঠাকালীন সভাপতি, বিশিষ্ট শিক্ষাবিদ- সমাজসেবক, ও মাহাতাব বিশ্বাস রিয়েল এস্টেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অধ্যক্ষ আলহাজ্ব মাহাতাব উদ্দিন বিশ্বাস। পাবনা প্রেসক্লাবের ইফতার মাহফিলে শিমুল বিশ্বাসের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়কালে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন। পাবনা জেলা বিএনপির প্রতিষ্ঠাকালীন সভাপতি ও মাহাতাব রিয়েল এস্টেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাহাতাব উদ্দিন বিশ্বাস এ সময় নবনির্বাচিত এমপির উত্তরোত্তর সাফল্য কামনা করেন। মতবিনিময়কালে মাহাতাব উদ্দিন বিশ্বাস বলেন, পাবনাবাসী অনেক বড় প্রত্যাশা নিয়ে জননেতা শিমুল বিশ্বাসকে ভোট দিয়েছেন। তিনি দীর্ঘ সময় ধরে জনগণের কল্যাণমূলক কাজে নিজেকে আত্মনিয়োগ করে রেখেছেন। আমার বিশ্বাস, জনগণের সেই প্রত্যাশা পূরণে তিনি শতভাগ সফল হবেন।" তিনি আরও বলেন, পাবনার বিদ্যমান সমস্যাগুলো অগ্রাধিকার ভিত্তিতে চিহ্নিত করে সেগুলো দ্রুত সমাধানের উদ্যোগ নিতে হবে। জনগণের আকাঙ্ক্ষা উপলব্ধি করে শিমুল বিশ্বাস উন্নয়নের এই ধারাকে আরও বেগবান করবেন বলে তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন। সাক্ষাৎকালে মাহাতাব উদ্দিন বিশ্বাস এমপির ব্যক্তিগত খোঁজ খবর নেন এবং কুশলাদি বিনিময় করেন। এ সময় তিনি শিমুল বিশ্বাসের অধ্যক্ষ আলহাজ্ব মাহাতাব উদ্দিন বিশ্বাস এর জন্য সবার কাছে দোয়া কামনা করেন।
দৈনিক বিজয় নিউজ/ এম এ খালেক খান