পুলিশের বিশেষ অভিযানে ১৪০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

পুলিশের বিশেষ অভিযানে ১৪০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
ছবিঃ আতিকুর রহমান

দৈনিক বিজয় নিউজ পীরগাছা (রংপুর) প্রতিনিধিঃ

রংপুরের পীরগাছায় পুলিশের বিশেষ অভিযানে ১৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মিঠু মিয়া (৩৮) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করছে থানা পুলিশ। এ সময় তার ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়। বৃহস্পতিবার (৫ মার্চ ২৬) রাতে উপজেলার অন্নদানগর ইউনিয়নের পঞ্চানন মধ্যপাড়া গুচ্ছগ্রাম এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পীরগাছা থানা পুলিশ। গ্রেফতারকৃত মিঠু মিয়া উপজেলার জিগাবাড়ি জ্ঞানগঞ্জ বাজার এলাকার মৃত মোজাম্মেল হকের ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পীরগাছা থানার উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম আকন্দের নেতৃত্বে পুলিশের একটি দল ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় মিঠু মিয়ার কাছ থেকে ১৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সঙ্গে তার ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এবিষয়ে পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম খন্দকার মহিব্বুল ইসলাম জানান“মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।” তিনি আরও বলেন, পীরগাছা উপজেলায় মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত থাকবে এবং মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

দৈনিক বিজয় নিউজ/ আতিকুর রহমান