গলাচিপায় গোলখালী ইউনিয়ন বিএনপির ৩১ সদস্যের নতুন কমিটি গঠন

গলাচিপায় গোলখালী ইউনিয়ন বিএনপির ৩১ সদস্যের নতুন কমিটি গঠন
ছবিঃ নাসির উদ্দিন

দৈনিক বিজয় নিউজ গলাচিপা উপজেলা প্রতিনিধি:

পটুয়াখালীর গলাচিপা উপজেলার ২নং গোলখালী ইউনিয়ন বিএনপির ৩১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এ কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ শহিদুল আলম মোল্লা এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন মোঃ এনছান মোল্লা। নবনিযুক্ত সাধারণ সম্পাদক মোঃ এনছান মোল্লা গোলখালী ইউনিয়নের ১নং ওয়ার্ডের কৃতি সন্তান এবং মরহুম কাছেম মোল্লার একমাত্র পুত্র। দীর্ঘদিন ধরে তিনি স্থানীয় রাজনীতির সাথে সম্পৃক্ত থেকে দলীয় কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন।

এ বিষয়ে মোঃ এনছান মোল্লার কাছে জানতে চাইলে তিনি বলেন, “আমি দলের কেন্দ্রীয় হাই কমান্ডের নির্দেশনা মেনে চলতে চাই এবং দলকে সুসংগঠিত করে তোলাই আমার প্রধান লক্ষ্য। দলের চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা মেনে সংগঠনকে শক্তিশালী করতে আমি সর্বোচ্চ চেষ্টা করবো।” তিনি আরও বলেন, গোলখালী ইউনিয়ন বিএনপির সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রেখে সংগঠনকে শক্তিশালী ও গতিশীল করতে কাজ করা হবে। স্থানীয় নেতাকর্মীদের আশা, নতুন এ কমিটির মাধ্যমে গোলখালী ইউনিয়নে বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান হবে এবং তৃণমূল পর্যায়ে দল আরও শক্তিশালী হয়ে উঠবে।

দৈনিক বিজয় নিউজ/ নাসির উদ্দিন