পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন কাউন্সিলর পদপ্রার্থী মোঃ রুবেল আলম (নাগর)
দৈনিক বিজয় নিউজ কুমিল্লা প্রতিনিধি:
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কুমিল্লার বুড়িচং উপজেলার সদর পৌরসভার সর্বস্তরের জনগণ ও বিশেষ করে ০৩ নং ওয়ার্ড জগতপুরবাসীকে ঈদের অগ্রিম শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন তরুন সমাজ সেবক ও বুড়িচং সদর পৌরসভার নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী মো. রুবেল আলম (নাগর)। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আমাদের মাঝে আনন্দের বার্তা নিয়ে আসছে পবিত্র ঈদুল ফিতর। এই ঈদ আমাদের ব্যক্তিগত, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করবে। তিনি আরও বলেন, ঈদের আনন্দ যেন সমাজের প্রতিটি স্তরের মানুষের মাঝে ছড়িয়ে পড়ে এবং ধনী-দরিদ্র নির্বিশেষে সবাই যেন একে অপরের সাথে খুশির মুহূর্তগুলো ভাগ করে নিতে পারে, এটাই হোক এবারের ঈদের মূল লক্ষ্য। শুভেচ্ছা বার্তার শেষে মোঃ রুবেল আলম ( নাগর) ০৩ নং ওয়ার্ডসহ পুরো উপজেলা বাসীর সুখ, সমৃদ্ধি ও দীর্ঘায়ু কামনা করেন। একইসাথে তিনি আগামী দিনে সাধারণ মানুষের পাশে থেকে সেবা করার সুযোগ চেয়ে সবার দোয়া ও সমর্থন প্রত্যাশা করেন।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ আবদুল্লাহ