গলাচিপা উপজেলাবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন সাংবাদিক মাসুম বিল্লাহ
দৈনিক বিজয় নিউজ গলাচিপা উপজেলা প্রতিনিধি:
পটুয়াখালীর গলাচিপা উপজেলার বিএনপির মূল দলের সদস্য, সাবেক ছাত্রনেতা ও গলাচিপা উপজেলা বাংলাদেশ রিপোর্টার্স ক্লাবের সভাপতি সাংবাদিক মোঃ মাসুম বিল্লাহ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গলাচিপা উপজেলার সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল আজহা ত্যাগ, সংযম ও মানবিকতার শিক্ষা দেয়। এই ঈদের মূল তাৎপর্য হলো আত্মত্যাগের মহান আদর্শে উদ্বুদ্ধ হয়ে অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো। তিনি আশা প্রকাশ করেন, ঈদের আনন্দ ধনী-গরিব নির্বিশেষে সবার মাঝে ছড়িয়ে পড়বে। মাসুম বিল্লাহ গলাচিপা উপজেলার সকলের সুস্বাস্থ্য, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন এবং সবাইকে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার আহ্বান জানান। উল্লেখ্য, সাংবাদিক মোঃ মাসুম বিল্লাহ গলাচিপা পৌরসভার ৬নং ওয়ার্ড বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম মোঃ শামসুল হক প্যাদার সুযোগ্য সন্তান। তিনি দীর্ঘদিন ধরে রাজনীতি ও সাংবাদিকতার সঙ্গে সম্পৃক্ত থেকে এলাকার বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন।
দৈনিক বিজয় নিউজ/ নাসির উদ্দিন