নাইক্ষ্যংছড়িতে সাংবাদিক ও যুবদল নেতা হাবিবুর রহমান রনি সপরিবারে নিরাপত্তাহীনতায়
দৈনিক বিজয় নিউজ নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধিঃ
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন স্থানীয় সাংবাদিক যুবদলের সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান রনি। প্রতিবেশীর অব্যাহত হামলা, হুমকি এবং এসিড নিক্ষেপের মতো ভয়াবহ ঘটনায় তিনি ও তাঁর পরিবার বর্তমানে চরম আতঙ্কে দিনাতিপাত করছেন। হাবিবুর রহমান রনি দৈনিক মেহেদী, জাতীয় পত্রিকা দ্য মুসলিম টাইমস এবং অনলাইন পোর্টাল দৈনিক বিজয় নিউজের নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি হিসেবে কর্মরত। তিনি একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান। ভুক্তভোগী হাবিবুর রহমান রনির স্ত্রী জানান, গত ৩ই মার্চ রোজ মঙ্গলবার সকাল ১০টা ৩০মিনিট সময় তাঁর বসতবাড়ির সীমানায় ঢুকে গাছ কাটার চেষ্টা চালায় প্রতিবেশী মৃত ফুরুক আহমদের ছেলে মনতাজ (৪২) ও তার ছেলে হেলাল (১৯) সহ পরিবারের সদস্যরা। এসময় রনির স্ত্রী বাধা দিতে গেলে তাকে লক্ষ্য করে মার্বেল দিয়ে কানটা ও লাঠিসোটা নিক্ষেপ করে অভিযুক্তরা ফেলে রনির স্ত্রীরি হাতে আঘাত পায়। একপর্যায়ে তারা এসিড নিক্ষেপ করলে বসতবাড়ির সুপারি গাছ ঝলসে যায়। তবে অল্পের জন্য পরিবারের সদস্যরা প্রাণে বেঁচে যান।
রনি আরও অভিযোগ করেন, অভিযুক্তদের সঙ্গে তাঁর কোনো জমিজমা সংক্রান্ত মামলা-মোকদ্দমা নেই। তা সত্ত্বেও মনতাজ ও তার পরিবার দীর্ঘ দিন ধরে তাঁর বসতবাড়ির টিন, বেসিনের পাইপ এবং বিভিন্ন ফলমূল চুরি করে আসছে, যা স্থানীয় এলাকাবাসীও অবগত। ঘটনার দিন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হাবিবুর রহমান রনি বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রে খবর দিলে এসআই আব্দুল আজিজ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তবে পুলিশ চলে যাওয়ার পর থেকে অভিযুক্তরা আবারও প্রকাশ্যে প্রাণনাশের হুমকি প্রদান করে আসছে বলে অভিযোগ করেন তিনি। এ বিষয়ে হাবিবুর রহমান রনি বলেন, "আমি একজন সংবাদকর্মী এবং মুক্তিযোদ্ধার সন্তান। কোনো কারণ ছাড়াই মনতাজ ও তার ছেলে আমার পরিবারের ওপর হামলা ও এসিড নিক্ষেপ করেছে। বর্তমানে আমি ও আমার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। বড় কোনো দুর্ঘটনা ঘটার আগেই আমি প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করছি।" এ বিষয়ে স্থানীয় বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্র সূত্রে জানা গেছে, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। নিরাপত্তার স্বার্থে এবং ন্যায়বিচারের দাবিতে ভুক্তভোগী সাংবাদিক হাবিবুর রহমান রনি প্রশাসনের ঊর্ধ্বতন মহলের দৃষ্টি আকর্ষণ করেছেন।
দৈনিক বিজয় নিউজ/ এম হাবিবুর রহমান রনি