ধামইরহাটে ৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার
দৈনিক বিজয় নিউজ ধামইরহাট নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর ধামইরহাট সীমান্তে অভিযান চালিয়ে ৭০ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেছে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)। শুক্রবার (০৩ এপ্রিল) রাত ৮টার দিকে উপজেলার সীমান্তের দুর্গাপুর গ্রাম এলাকা থেকে এসব মাদক উদ্ধার করা হয়। বিজিবি সূত্রে জানা গেছে, চকিলাম বিওপি’র টহল কমান্ডার হাবিলদার মোঃ আব্দুস সামাদের নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ২৬৫/৩-এস হতে প্রায় এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে দুর্গাপুর গ্রামের পাকা রাস্তার পাশে অভিযান পরিচালনা করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা অন্ধকারে মাদক ফেলে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরে পরিত্যক্ত অবস্থায় ৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক সিজার মূল্য ১৪,০০০ টাকা। পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এর অধিনায়ক জানান,"নওগাঁ ও জয়পুরহাট সীমান্তবর্তী এলাকায় অবৈধ পারাপার রোধ, আইন-শৃঙ্খলা রক্ষা এবং আন্তঃসীমান্তীয় সকল প্রকার অপরাধ দমনে আমাদের সর্বাত্মক অভিযান অব্যাহত থাকবে।" উদ্ধারকৃত মাদকদ্রব্য ধামইরহাট থানা পুলিশের নিকট হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ নুর সাইদ ইসলাম