খানসামা উপজেলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তি শীর্ষক সেমিনার ও প্রদর্শনী!
দৈনিক বিজয় নিউজ দিনাজপুর প্রতিনিধিঃ
খানসামা উপজেলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন এবং বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের আয়োজনে উপজেলা পরিষদ কমপ্লেক্স হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুজ্জামান সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের সিনিয়র সাইন্টিফিক অফিসার ড. মো. রাকিবুল হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা ইয়াসমিন আক্তার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বাছেত সরকার,ভাবকী ইউপি চেয়ারম্যান রবিউল আলম তুহিনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী ও সুধীজন।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ আতিউর রহমান