নওগাঁর বদলগাছীতে প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করেন এমপি ফজলে হুদা

নওগাঁর বদলগাছীতে প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করেন এমপি  ফজলে  হুদা
ছবিঃ উজ্জ্বল কুমার সরকার

দৈনিক বিজয় নিউজ নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর বদলগাছীতে ২০২৫-২৬ অর্থ বছরে কৃষি পুনর্বাসন সহায়তা খাত হতে খরিপ মৌসুমে ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উফশী আউশ ধানসহ বিভিন্ন ফসলের উৎপাদন বৃদ্ধির জন্য ক্ষুদ্র ও প্রন্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে শনিবার (৪ এপ্রিল) বেলা সাড়ে ১১ টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে প্রধান অতিথি নওগাঁ ৩(মহাদেবপুর- বদলগাছী) আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান ছনি।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে ফজলে হুদা বাবুল বলেন, সরকার ভোটের কালির দাগ শুকানোর আগে ফ্যামিলি কার্ড উদ্বোধন করেছেন। একই সাথে কৃষক কার্ড নিয়ে কাজ করছে। খুব শীঘ্রই কৃষক কার্ডের উদ্বোধন করা হবে। সেই সাথে প্রতিটি কৃষককে নিজ বাড়ীর পতিত জমিতে ফল,সবজি চাষ করার পরামর্শ দেন তিনি।”  এ সময় উপজেলার ৮ ইউনিয়নের ৪ হাজার ২ শত জন ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মধ্যে বিনা মূল্যে ৫ কেজি আউশ ধানের বীজ, ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি সার। ১০০ জন কৃষককে ১ কেজি করে পাটের বীজ, ৫ কেজি ডিএপি, ৫ কেজি এমওপি সার। ৪০ জন কৃষককে ৫ কেজি করে মুগ ডালের বীজ, ১০ কেজি ডিএপি, ৫ কেজি এমওপি সার ও ৩০ জন কৃষককে ১ কেজি করে তিল বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি করে এমওপি সার বিতরণ করা হয়। সেই সাথে ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ করা হয়। এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সাবাব ফারহান,বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আব্দুল হাদী চৌধুরী টিপু, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুল ইসলাম প্রমূখ।

দৈনিক বিজয় নিউজ/ উজ্জ্বল কুমার সরকার