পটুয়াখালী মির্জাগঞ্জের পায়রা নদীর উপর নির্মিত হচ্ছে ব্রিজ।

পটুয়াখালী মির্জাগঞ্জের পায়রা নদীর উপর নির্মিত হচ্ছে ব্রিজ।
ছবিঃ মোঃ আল মামুন

দৈনিক বিজয় নিউজ পটুয়াখালী জেলা প্রতিনিধি:

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার পায়রাকুঞ্জ এলাকায় পায়রা নদীর ওপর প্রায় ১,০৪২ কোটি টাকা ব্যয়ে ১,৩৭৫ মিটার দীর্ঘ একটি নতুন সেতু নির্মাণের প্রক্রিয়া শুরু হয়েছে। এটি ২০১৬ সালে প্রধানমন্ত্রীর কাছে চিঠি লেখা স্থানীয় শিক্ষার্থী শীর্ষেন্দু বিশ্বাসের প্রকল্প । এই প্রস্তাবিত সেতুটি বরিশাল-পটুয়াখালী-বেতাগী মহাসড়কে যোগাযোগ ও যাতায়াত ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

পায়রাকুঞ্জ সেতুর মূল তথ্য:
অবস্থান: পটুয়াখালী-মির্জাগঞ্জ সড়ক ।
নদী: পায়রা নদী ।
দৈর্ঘ্য: প্রায় ১,৩৭৫ মিটার ।
ধরন: দুই লেনবিশিষ্ট সেতু ।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ আল মামুন