বদলগাছীতে মাদক বাল্যবিবাহ সহ সাইবার ক্রাইম সংক্রান্ত মতবিনিময় সভায় নওগাঁ জেলা পুলিশ সুপার।

বদলগাছীতে  মাদক বাল্যবিবাহ সহ সাইবার ক্রাইম সংক্রান্ত মতবিনিময় সভায় নওগাঁ জেলা পুলিশ সুপার।
ছবি: মোঃ সারোয়ার হোসাইন অপু

দৈনিক বিজয় নিউজ বদলগাছী নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর বদলগাছী উপজেলার কোলা আদর্শ ডিগ্রী কলেজের হল রুমে গত ৮ এপ্রিল /২৬ মাদক,বাল্যবিবাহ,সহ সাইবার ক্রাইম বিষয়ে স্বচেতনতামূলক মত বিনিময় সভায়  প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন,  নওগাঁ জেলা পুলিশ সুপার ও শিক্ষা অনুরাগী   জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম, তিনি ছাএ ছাএীদের উদ্দেশ্যে  বলেন আমরা ১৮ বছরের আগে   বাল্য বিবাহ বহির্ভূত কর্মকান্ডে জরিত হবোনা, মাদকাসক্ত হবো না, সাইবার ক্রাইমে জড়িয়ে নিজেকে ও পরিবারকে অশান্তিতে ফেলব না  । বিশ্বেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন  সার্কেল এসপি মাকসুদুর রহমান , বদলগাছী উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান সনি,অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন   বদলগাছী থানা ইনচার্জ অফিসার জনাব লুৎফর রহমান । সভাপতিত্ব করেন কোলা আদর্শ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক (অর্থনিত) মোঃ গোলাম মোস্তফা। মাদক,বাল্যবিবাহ,সাইবার ক্রাইম বিষয়ে মতবিনিময় সভায় কোলা আদর্শ ডিগ্রী কলেজের ছাত্র-ছাত্রী , কোলা দ্বিমুখী  উচ্চ বিদ্যালয় এর ছাত্র-ছাত্রী, শিবপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, ভান্ডারপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী গন সহ  প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক গণ এবং  সাংবাদিকগণ  উপস্থিত ছিলেন। 

দৈনিক বিজয় নিউজ/ মোঃ সারোয়ার হোসাইন অপু