নাইক্ষ্যংছড়ির বাইশারীতে চেকপোস্টে ইয়াবাসহ দুইজন আটক!

নাইক্ষ্যংছড়ির বাইশারীতে চেকপোস্টে ইয়াবাসহ দুইজন আটক!
ছবিঃ এম হাবিবুর রহমান রনি

দৈনিক বিজয় নিউজ নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধিঃ

নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী বাজার সড়কের ইজারাদারের চেকপোস্টে অভিযান চালিয়ে ইয়াবাসহ দুইজনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন— মোহাম্মদ মিজানুর রহমান (৩৮), পিতা: সৈয়দ নূর কারবারি এবং মোঃ সাইফুল ইসলাম (৩২), পিতা: নুরুল হাকিম। জানা যায়, ১৪এপ্রিল রাত আনুমানিক ২টা ৪০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই সনজিত তার সঙ্গীয় ফোর্স নিয়ে ওই স্থানে অভিযান পরিচালনা করেন। এ সময় সন্দেহভাজনদের তল্লাশি করে তাদের কাছ থেকে ইয়াবা উদ্ধার করা হয় এবং তাৎক্ষণিকভাবে তাদের আটক করা হয়। এ বিষয়ে বাইশারী বাজারের সভাপতি আব্দুল করিম বান্টু বলেন, “ইয়াবা সেবনকারীদের আমি এর আগেও একাধিকবার সতর্ক করেছি, কিন্তু তারা কোনো কথাই শোনেনি।” বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আনোয়ারুল ইসলাম জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং তাদের আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে।

দৈনিক বিজয় নিউজ/ এম হাবিবুর রহমান রনি