বর্ণিত হয়েছে পালিত হচ্ছে ঠাকুরগাঁওয়ে পহেলা বৈশাখ
দৈনিক বিজয় নিউজ ঠাকুরগাঁ প্রতিনিধিঃ
এসো হে বৈশাখ, এসো এসো, বাংলা বছরের প্রথম দিন পহেলা বৈশাখ আজ। বাংলা বর্ষপঞ্জিতে যুক্ত হলো নতুন বাংলা বর্ষ ১৪৩৩। পহেলা বৈশাখ ১৪৩৩ উদযাপন উপলক্ষে বর্ণিল উৎসবের আয়োজন করা হয় ঠাকুরগাঁও জেলায়। আনন্দঘন পরিবেশে নব আনন্দে বরণ করে নেওয়া হয়েছে নতুন বছরকে।
দিনের শুরুতে ঠাকুরগাঁও জেলা প্রশাসনের আয়োজনে বর্ষবরণ প্রভাতী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব মোঃ বেলাল হোসেন, পুলিশ সুপার, ঠাকুরগাঁও মহোদয়। অনুষ্ঠান শেষে এক বর্ণাঢ্য র্যালি “বৈশাখী শোভাযাত্রা-১৪৩৩” আয়োজন করা হয়। উক্ত বৈশাখী শোভাযাত্রাটি জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরবর্তীতে পুলিশ লাইন্স ড্রিলশেডে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), ঠাকুরগাঁও কর্তৃক সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ বেলাল হোসেন, পুলিশ সুপার ঠাকুরগাঁও মহোদয় এবং সভাপতিত্ব করেন জনাব মোছাঃ হোসনে আরা, সভানেত্রী, পুনাক, ঠাকুরগাঁও
দৈনিক বিজয় নিউজ / মোঃ নাজিমুল ইসলাম