পহেলা বৈশাখে শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান প্রার্থী আমির খান

পহেলা বৈশাখে শুভেচ্ছা জানালেন  চেয়ারম্যান প্রার্থী আমির খান
ছবিঃ মোঃ আবদুল্লাহ

দৈনিক বিজয় নিউজ কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লার বুড়িচং উপজেলার ভারেল্লা উঃ ইউনিয়নের আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আমির খান পহেলা বৈশাখ উপলক্ষে দেশবাসীসহ ইউনিয়নবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তিনি ভারেল্লা উঃ ইউনিয়ন যুবদলের সভাপতি হিসেবে দায়িত্ব রয়েছেন। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, বাংলা নববর্ষ বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি ও সম্প্রীতির প্রতীক। পুরোনো বছরের সব গ্লানি মুছে নতুন বছরের আগমন আমাদের জীবনে বয়ে আনুক সুখ, শান্তি ও সমৃদ্ধি—এ প্রত্যাশা করেন তিনি। তিনি আরও বলেন, নতুন বছরের পথচলা হোক পারস্পরিক সহযোগিতা, ভালোবাসা ও উন্নয়নের অঙ্গীকার নিয়ে। এ সময় তিনি ভারেল্লা উঃ ইউনিয়নের সর্বস্তরের জনগণের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ আবদুল্লাহ