পহেলা বৈশাখের শুভেচ্ছা জানালেন সাংগঠনিক সম্পাদক আবু নাছের মুন্সী

পহেলা বৈশাখের শুভেচ্ছা জানালেন সাংগঠনিক সম্পাদক আবু নাছের মুন্সী
ছবিঃ মোঃ আবদুল্লাহ

দৈনিক বিজয় নিউজ কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লার বুড়িচং উপজেলা সর্বস্তরের জনগণকে বাংলা নববর্ষের শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানিয়েছেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু নাছের মুন্সী।এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “পহেলা বৈশাখ বাঙালির প্রাণের উৎসব। নতুনের আহ্বানে অতীতের সকল জরাজীর্ণতা ও ব্যর্থতা পেছনে ফেলে আমরা যেন একটি সুখী, সমৃদ্ধ ও বৈষম্যহীন আগামীর পথে এগিয়ে যেতে পারি। উপজেলায় প্রতিটি ঘরে নববর্ষের আনন্দ ও প্রশান্তি ছড়িয়ে পড়ুক—এই কামনাই করি।”

আরও উল্লেখ করেন, “নতুন বছর আমাদের মাঝে নতুন উদ্দীপনা নিয়ে আসে। দেশের গণতন্ত্র সাধারণ মানুষের অধিকার রক্ষায় নতুন বছরের চেতনা আমাদের শক্তি জোগাবে। আমি সবসময় উপজেলা সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে ছিলাম এবং ভবিষ্যতেও থাকব।” তিনি সকল স্তরের নাগরিক ও দলীয় নেতাকর্মীদের উৎসবমুখর পরিবেশে এবং ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে নববর্ষ উদযাপনের আহ্বান জানান।

.দৈনিক বিজয় নিউজ/ মোঃ আবদুল্লাহ