এসএসসি পরীক্ষার্থীদের সাফল্য কামনায় সোহেল আহম্মদের শুভেচ্ছা

এসএসসি পরীক্ষার্থীদের সাফল্য কামনায় সোহেল আহম্মদের শুভেচ্ছা
ছবিঃ মোঃ আবদুল্লাহ

দৈনিক বিজয় নিউজ কুমিল্লা প্রতিনিধি:

আগামী ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা উপলক্ষে সকল পরীক্ষার্থীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বুড়িচং উপজেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী তরুণ সমাজসেবক সোহেল আহম্মদ। এক বিবৃতিতে তিনি পরীক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও সাফল্য কামনা করেন। সোহেল আহম্মদ বলেন, "এসএসসি পরীক্ষা জীবনের একটি গুরুত্বপূর্ণ ধাপ। দীর্ঘ পরিশ্রমের পর শিক্ষার্থীরা তাদের মেধার পরিচয় দিতে যাচ্ছে। আমি আশা করি, উপজেলায় সকল পরীক্ষার্থী অত্যন্ত ধৈর্য ও আত্মবিশ্বাসের সাথে পরীক্ষায় অংশগ্রহণ করবে এবং ভালো ফলাফলের মাধ্যমে আমাদের উপজেলা মুখ উজ্জ্বল করবে।" তিনি আরও যোগ করেন, "পরীক্ষার্থীরা যেন ভয় বা দুশ্চিন্তা না করে শান্ত মাথায় পরীক্ষা দেয়। তাদের এই যাত্রায় আমার পক্ষ থেকে সবসময় শুভকামনা ও দোয়া থাকবে। সেই সাথে অভিভাবকদের প্রতি অনুরোধ, এই সময়ে শিক্ষার্থীদের পড়াশোনার উপযুক্ত পরিবেশ নিশ্চিত করুন।" উল্লেখ্য যে, আগামী ২০২৬ সালের এসএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সকলের প্রতি তিনি শুভকামনা জানিয়েছেন।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ আবদুল্লাহ