হাম-রুবেলা বিরোধী, MR Vaccination Campaign 2026 উপলক্ষে অবহিতকরণ সভা এবং জেলা সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে
দৈনিক বিজয় নিউজ দিনাজপুর প্রতিনিধিঃ
সিভিল সার্জন কার্যালয়,দিনাজপুর এর আয়োজনে আগামী ২০ এপ্রিল ২০২৬ থেকে দেশব্যাপী শুরু হচ্ছে MR campaign. দিনাজপুর জেলায় ২০ এপ্রিল ২০২৬ থেকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নির্দেশে ৬ মাস হতে ৪ বছর ১১ মাস ২৯ দিন বয়সী শিশুদের এ টিকা দেয়া হবে আপনার বাচ্চা আগে হামের টিকা পাক বা না পাক ৬ মাস হতে ৪বছর ১১ মাস ২৯ দিন হলে এ ক্যাম্পেইনে আরেক ডোজ পাবে। -এ ক্যাম্পেইনে পেলেও ১ মাস পর হতে যে কোন সময় সে তার রুটিন ডোজ পাবে। কাদের দিতে হবে? সব শিশু (রুটিন টিকা অনুযায়ী) ৬–৫৯ মাস বয়সী সব শিশু (ক্যাম্পেইনের সময়),এমনকি আগে ২ ডোজ নেওয়া থাকলেও অতিরিক্ত ডোজ হিসেবে নিবেন। ২০ এপ্রিল২০২৬ থেকে ১০ মে ২০২৬ পর্যন্ত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নির্দেশে দেশব্যাপী শুরু হতে যাওয়া MR Vaccination campaign এ আপনার ৬ মাস হতে ৪ বছর ১১ মাস ২৯ দিন বয়সী শিশুদের নিকটবর্তী টীকা কেন্দ্রে একটি টিকা দিতে নিয়ে আসবেন অবশ্যই।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ আতিউর রহমান