জবি প্রেসক্লাবের সভাপতি হলেন কেশবপুরের শাহরিয়ার হোসেন
দৈনিক বিজয় নিউজ কেশবপুর যশোর প্রতিনিধি:
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রেসক্লাবের সভাপতি হয়েছেন যশোরের কেশবপুর উপজেলার সন্তান শেখ শাহরিয়ার হোসেন। শনিবার (১৮ এপ্রিল-২৬) সংগঠনটির পক্ষ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব প্রগতিশীলতা, অসাম্প্রদায়িকতা ও নিরপেক্ষতার মূলমন্ত্র ধারণ করে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত প্রগতিশীল চিন্তার সাংবাদিকদের সংগঠন হিসেবে কাজ করে যাচ্ছে। ছোট বেলা থেকেই তিনি মেধাবী ও নেতৃত্বগুণসম্পন্ন ছিলেন। এলাকাবাসীর প্রত্যাশা, তিনি সততা ও নিষ্ঠার সঙ্গে এই দায়িত্ব পালন করে কেশবপুরের সুনাম আরও উজ্জ্বল করবেন। এ বিষয়ে সভাপতি শাহরিয়ার হোসেন বলেন, “জবি প্রেসক্লাব সবসময় আপোষহীনভাবে শিক্ষার্থীদের কণ্ঠস্বর হিসেবে কাজ করেছে। শিক্ষার্থীদের কণ্ঠস্বর যেন গণমাধ্যমে যথাযথভাবে প্রতিফলিত হয়, সে লক্ষ্যেই কাজ করে যাবো। এটা যেমন গৌরবের, তেমনি একটি বড় দায়িত্ব।” তিনি আরও বলেন, “ক্যাম্পাসে বিদ্যমান বিভিন্ন সংকট নিয়ে তথ্যভিত্তিক ও দায়িত্বশীল সাংবাদিকতা করতে প্রেসক্লাব কাজ করবে। সংগঠনটিকে আরও অংশগ্রহণমূলক প্ল্যাটফর্মে রূপ দিতে চাই, যেখানে সবাই নিজেদের কথা তুলে ধরার সুযোগ পাবেন।” এ ব্যাপারে কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ উজ জামান খান তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন। এছাড়া সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফুরাদসহ প্রেসক্লাবের সকল সাংবাদিকবৃন্দ তাকে অভিনন্দন জানান। অন্যদিকে কেশবপুরের গর্ব সদালাপী শাহরিয়ার হোসেন-এর সাফল্য কামনা করেছেন, কেশবপুর থানা প্রেসক্লাবের সভাপতি এ কে আজাদ ইকতিয়ার ও সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মিন্টু।
দৈনিক বিজয় নিউজ/ পরেশ দেবনাথ