রংপুর আনসার-ভিডিপি'র আন্ত: জেলা ভলিবল টুর্নামেন্ট প্রতিযোগিতা অনুষ্ঠিত
দৈনিক বিজয় নিউজ প্রতিনিধি:
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রংপুর জেলা আন্তঃ ক্লাব ভলিবল টুর্নামেন্ট প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রংপুর নগরীর মাহিগঞ্জ জেলা আনসার-ভিডিপি'র প্রশিক্ষণ কেন্দ্রে ২২ এপ্রিল বুধবার এ ক্রীড়া প্রতিযোগিতায় রংপুর ও ঠাকুরগাঁও জেলার আন্তঃ ক্লাব টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলোয়াড়দের উদ্দেশ্যে নানা দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রংপুর রেঞ্জের, রেঞ্জ কমান্ডার উপমহাপরিচালক মোহাম্মদ আবদুল আউয়াল বিভিএম, পিভিএমএস। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের রংপুর রেঞ্জ পরিচালক মোঃ শফিকুল আলম। এ ছাড়াও অনুষ্ঠানে আনসার- ভিডিপি'র রংপুর জেলা কমান্ড্যান্ট রাশেদুল ইসলাম ও ঠাকুরগাঁও জেলা কমান্ড্যান্ট মোঃ নুরুল আফছার প্রমূখ। ভলিবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন ঠাকুরগাঁও আনসার-ভিডিপি জেলা দল ও রানার্সআপ রংপুর আনসার ভিডিপি জেলা দল। এ সময় আরো উপস্থিত ছিলেন রংপুর জেলার সহকারী জেলা কমান্ড্যান্ট নুরুজ্জামান ,রংপুর সদর উপজেলার আনসার ভিডিপি কর্মকর্তা মোঃ নাসিম হাসান, উপজেলা প্রশিক্ষক, ব্যাটালিয়ন আনসার ও আনসার ভিডিপির ক্রীড়া প্রতিযোগিতায় অংশ গ্রহণকারীগন। ভলিবল খেলা পরিচালনা করেন ব্যাটালিয়ান আনসার মোঃ রিপন মিয়া। উল্লেখ্য ভলিবল প্রতিযোগিতা চ্যাম্পিয়ন দল ঢাকার আনসার ভিডিপির একাডেমী গাজীপুর জেলার শফিপুরে খেলায় অংশ গ্রহণ করবে বলে সূত্র প্রকাশ।
দৈনিক বিজয় নিউজ/ এম এ খালেক খান