বগুড়ায় টিএমএসএসের পেইস প্রকল্প পরিদর্শনে ইফাদ-পিকেএসএফ প্রতিনিধি দল : নিরাপদ সবজি উৎপাদনে কৃষকের আয় ও পুষ্টি উন্নয়নে সন্তোষ প্রকাশ
দৈনিক বিজয় নিউজ প্রতিনিধি:
আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন এর অর্থায়নে টিএমএসএস কর্তৃক বাস্তবায়িত PACE প্রকল্পের আওতায় “নিরাপদ সবজি উৎপাদন ও বাজারজাত করণের মাধ্যমে কৃষকদের আয়বৃদ্ধি” শীর্ষক উপ-প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করেছে ইফাদ ও পিকেএসএফের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। প্রতিনিধি দলটি গত বুধবার ২২ এপ্রিল বগুড়ায় প্রকল্পটি সরেজমিন পরিদর্শন করেন। প্রকল্পটি ২০২৩ সাল থেকে সফল ভাবে বাস্তবায়িত এ উপ-প্রকল্পের কার্যক্রম মূল্যায়নের লক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় প্রকল্পের সার্বিক অগ্রগতি তুলে ধরা হয়। সভায় টিএমএসএস'র পক্ষে সাবেক ফোকাল পারসন ও যুগ্ম পরিচালক মোঃ রেজাউল করিম এবং ভিসিএফ কৃষিবিদ এবিএম মাহমুদুল হাছান অংশ নেন। ইফাদের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন মূল্যায়ন কর্মকর্তা মিকাল খান, পরামর্শক হাসিব আহমেদ এবং ড. ফারহানা নার্গিস। পিকেএসএফের পক্ষে উপস্থিত ছিলেন ভ্যালু চেইন প্রজেক্ট ম্যানেজার ডা. এরফান আলী এবং সেক্টর ভ্যালু চেইন বিশেষজ্ঞ ড. এসএম ফারুক উল আলম। সভায় টিএমএসএসের সিনিয়র সহকারী পরিচালক মোঃ আবদুল কুদ্দুস প্রকল্পের বিভিন্ন কার্যক্রমের ওপর বিস্তারিত প্রতিবেদন উপস্থাপন করেন। এতে নিরাপদ সবজি উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ, বাজার সংযোগ স্থাপন, কৃষক প্রশিক্ষণ এবং উপকারভোগীদের সক্ষমতা উন্নয়নের বিষয়গুলো তুলে ধরা হয়। আলোচনা শেষে প্রতিনিধি দল মাঠ পর্যায়ে প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করে। তারা নার্সারিতে চারা উৎপাদন ও বাজারজাত করণ কার্যক্রম সরেজমিনে দেখেন এবং নিরাপদ সবজি উৎপাদনকারী ক্লাস্টারের কৃষকদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় উপকারভোগীরা তাদের অভিজ্ঞতা, চ্যালেঞ্জ ও সাফল্যের কথা তুলে ধরেন। তারা জানান, টিএমএসএসের সহায়তায় আধুনিক ও নিরাপদ পদ্ধতিতে সবজি উৎপাদনের ফলে তাদের আয় বৃদ্ধি পেয়েছে এবং পারিবারিক পুষ্টির মান উন্নত হয়েছে। প্রতিনিধি দল প্রকল্পের সার্বিক অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে ভবিষ্যতে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে বাজার ব্যবস্থার আরও শক্তিশালীকরণ, পণ্যের গুণগত মান নিয়ন্ত্রণ ও প্রযুক্তির ব্যবহার বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে। পরিদর্শন শেষে প্রতিনিধি দল টিএমএসএস'র কার্যক্রমের প্রশংসা করে এবং ভবিষ্যতে এ ধরনের উন্নয়নমূলক উদ্যোগে সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করে।
দৈনিক বিজয় নিউজ/ এম এ খালেক খান