ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষার ১ম দিনের কার্যক্রম সম্পন্ন”

ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষার ১ম দিনের কার্যক্রম সম্পন্ন”
ছবিঃ মোঃ নাজিমুল ইসলাম

দৈনিক বিজয় নিউজ ঠাকুরগাঁ প্রতিনিধিঃ

"সেবার ব্রতে চাকরি" এই স্লোগানকে সামনে রেখে আজ ২৪ এপ্রিল ২০২৬ খ্রি. ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের লক্ষ্যে সকাল ৮.০০ ঘটিকা হতে প্রার্থীদের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই-বাছাই এর জন্য পুলিশ লাইন্স মাঠে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে Physical Endurance Test (PET)-এর ১ম দিনের ইভেন্টের প্রার্থীদের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই-বাছাই সম্পন্ন করা হয়। ১ম দিনের ইভেন্টের কৃতকার্য প্রার্থীদের মাঝে ২য় দিনের পরীক্ষার জন্য প্রবেশপত্র ও ঘোষনাপত্র প্রদান করা হয়। পুলিশ সুপার মহোদয় প্রার্থীদের উদ্দেশ্যে বলেন, কনস্টেবল পদে নিয়োগ হবে অত্যন্ত স্বচ্ছ, নিরপেক্ষ এবং দুর্নীতিমুক্ত। যারা ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগপ্রাপ্ত হবেন তারা তাদের নিজ যোগ্যতায় নিয়োগপ্রাপ্ত হবে বিধায় তারা এবং তাদের পরিবার যেন কোন প্রকার প্রতারক বা দালাল চক্রের খপ্পরে না পরে এ বিষয়ে সতর্ক থাকার অনুরোধ করেন। প্রাথমিক বাছাই পর্বের ১ম দিনের ইভেন্টে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলার নিয়োগ বোর্ডের সভাপতি এবং সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ বেলাল হোসেন মহোদয়, পুলিশ সদর দপ্তর হতে আগত উর্দ্ধতন কর্মকর্তাগণ, বোর্ডের সদস্য হিসেবে মনোনীত বিভিন্ন জেলা হতে আগত পুলিশের উর্দ্ধতন কর্মকর্তগণ ও ঠাকুরগাঁও জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাগণ।

দৈনিক বিজয় নিউজ / মোঃ নাজিমুল ইসলাম