নওগাঁর পোরশায় ১৪ বছর বয়সে পার্কে গিয়ে অনৈতিক কর্মকান্ড করেন কিন্তু কোন সমস্যা নেই, বিয়ে করলেই নানান সমস্য?

নওগাঁর পোরশায় ১৪ বছর বয়সে পার্কে গিয়ে অনৈতিক কর্মকান্ড করেন কিন্তু কোন সমস্যা নেই, বিয়ে করলেই নানান  সমস্য?
ছবিঃ উজ্জ্বল কুমার সরকার

দৈনিক বিজয় নিউজ নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর পোরশায় হাবিবা আক্তার (১৪) নামের মেয়ের সাথে প্রেমের সম্পর্ক হয় ইস্রাফিল সরকার (২২) এর। এরপর পালিয়ে বিয়ে করে অপহরন মামলায় অভিযুক্ত হয়ে নওগাঁ সিআইডির অভিযানে অপহরণ মামলার আসামি ইস্রাফিল সরকার গ্রেপ্তার হয়। মামলা সূত্রে জানা যায়, নওগাঁ জেলার পোরশা উপজেলার দেউলিয়া এলাকার বাসিন্দা মোছা. হাবিবা আক্তার (১৪) গত ২৫ সেপ্টেম্বর ২০২৪ তারিখে বিকেল আনুমানিক আড়াই টার দিকে মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে অপহরণের শিকার হয়। অভিযোগ রয়েছে, একই এলাকার মো. ইস্রাফিল সরকার (২২) প্রেমের প্রলোভন দেখিয়ে তাকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। ঘটনার পর ভিকটিমের পিতা পোরশা থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। মামলার পর থেকেই আসামি আত্মগোপনে চলে যায় এবং ভিকটিমকেও তার সঙ্গে গোপন স্থানে রাখে।

পরবর্তীতে মামলার তদন্তভার গ্রহণ করে সিআইডি, নওগাঁ জেলার এসআই মোঃ তোজাম্মেল হক । তদন্তের অংশ হিসেবে সন্দেহভাজন এর মোবাইল নম্বরের কল ডিটেইলস (সিডিআর) সংগ্রহ ও বিশ্লেষণ করা হয়। তথ্যপ্রযুক্তির সহায়তায় সিআইডির উক্ত কর্মকর্তা জানতে পারে, আসামি ও ভিকটিম মাদারীপুর জেলার একটি এলাকায় অবস্থান করছে। গোয়েন্দা তথ্য ও স্থানীয় সূত্রের ভিত্তিতে নিশ্চিত হওয়া যায়, তারা মাদারীপুর জেলার মঠের বাজার এলাকায় একটি বাড়িতে গোপনে বসবাস করছে। পরে গত ৫ এপ্রিল ২০২৬ তারিখে সিআইডির একটি দল সেখানে অভিযান চালিয়ে ভিকটিমকে উদ্ধার এবং আসামি ইস্রাফিল সরকারকে গ্রেপ্তার করে।

দৈনিক বিজয় নিউজ/ উজ্জ্বল কুমার সরকার