নওগাঁ পুলিশের বিশেষ অভিযান চালিয়ে ২১০ লিটার চোলাই মদ ও পঞ্চাশ পিচ ট্যাপেন্ডাডল মাদকসহ ২ জন গ্রেফতার
দৈনিক বিজয় নিউজ নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁ জেলা পুলিশের বিশেষ অভিযান : সদর থানার অভিযানে ২১০ লিটার চোলাই মদ, ৫০ (পঞ্চাশ) পিছ টাপেন্ডাডল ট্যাবলেট মাদক সহ গ্রেফতার ২ ০২/৫/২০২৬ শনিবার নওগাঁ জেলার পুলিশ সুপারের নির্দেশনায় সন্ধ্যায় মোঃ আসাদুজ্জামান, অফিসার ইনচার্জ, সদর মডেল থানা,নওগাঁ'র নেতৃত্বে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে সদর থানাধীন হাসাইগাড়ি ইউনিয়নের কুশাডাংগা সরদারপাড়া গ্রাম থেকে আসামি ১)টিপু সুলতান (৩০) পিতা-মোঃ মোনতাজ আলী,সাং- কুশাডাংগা সরদার পাড়া কে তার বসত বাড়ি থেকে *২১০ (দুইশত দশ) লিটার চোলাইমদ* এবং মদ তৈরীর বিপুল সরঞ্জাম সহ গ্রেফতার করা হয়েছে। অপর মাদক বিরোধী অভিযান পরিচালনা করে বিকেলে *৫০ (পঞ্চাশ) পিছ টাপেন্ডাডল ট্যাবলেট* সহ আসামী ১) বাপ্পি হোসেন (২৫) পিতা- মৃত ফজলুর রহমান, সাং-কোমাইগাড়ি মন্ডল পাড়া,থানা-নওগাঁ সদর কে গ্রেফতার করেছে। উভয় বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
দৈনিক বিজয় নিউজ/ উজ্জ্বল কুমার সরকার