পটুয়াখালী সদর থানার চৌকস টিম চোরাইকৃত ২ ভরি ৪ আনা স্বর্ণালংকার ও ৮২ ভরি রুপার অলংকার উদ্ধার করেছে

পটুয়াখালী সদর থানার চৌকস টিম চোরাইকৃত ২ ভরি ৪ আনা স্বর্ণালংকার ও ৮২ ভরি রুপার অলংকার উদ্ধার করেছে
ছবিঃ মোঃ আল মামুন

দৈনিক বিজয় নিউজ পটুয়াখালী জেলা প্রতিনিধি:

পটুয়াখালীর বড়বিঘাই ইউনিয়নের কেওয়াবুনিয়া এলাকায় একটি স্বর্ণের দোকানে অভিনব কায়দায় চুরির ঘটনায় মূলহোতাসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে! মামলা রুজুর পর পুলিশ সুপারের নির্দেশনায় সদর থানার এসআই মোঃ ইসরাইল ও সংগীয় অফিসার ও ফোর্সের সহযোগিতায় ঘটনাস্থল থেকে বিভিন্ন তথ্য-উপাত্ত ও সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণের মাধ্যমে মূল অভিযুক্তকে শনাক্ত করা হয়। পরে অভিযানে গত ১ মে পটুয়াখালী এলাকা থেকে মো. সোহেল হাওলাদার (৩২) কে গ্রেফতার করা হয়। তার বাসা থেকে উদ্ধার করা হয় ১ ভরি ২ আনা ৪ রতি স্বর্ণ এবং ৫৪ ভরি ১৫ আনা রুপার অলংকার। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোহেল চুরির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে এবং জানায়, চোরাইকৃত বাকি মালামাল ঢাকার কাফরুল এলাকার স্বর্ণ ব্যবসায়ী মো. আজাহার আলী ওরফে সোহেলের কাছে বিক্রি করা হয়েছে। পরে তাকে সঙ্গে নিয়ে ঢাকার কাফরুল থানার এলাকায় অভিযান চালিয়ে দ্বিতীয় আসামিকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে আরও ১ ভরি ২ আনা স্বর্ণ ও ২৭ ভরি রুপার অলংকার উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- মো. সোহেল হাওলাদার, জেলা পটুয়াখালী এবং মো. আজাহার আলী ওরফে সোহেল, থানা ধামরাই, জেলা ঢাকা। উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে স্বর্ণের আংটি, কানের রিং, নাকফুল, গলানো স্বর্ণ, রুপার নুপুর, চেইন, আংটি এবং চুরির কাজে ব্যবহৃত একটি দা ও একটি হাত করাত। এ সংক্রান্তে মামলা রুজু করে আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে!!

দৈনিক বিজয় নিউজ/ মোঃ আল মামুন