নওগাঁর নিয়ামতপুরে পারিবারিক কলহের জেরে শ্রাবন্তী নামে এক গৃহবধূর আত্নহত্যা

নওগাঁর নিয়ামতপুরে পারিবারিক কলহের জেরে শ্রাবন্তী নামে এক  গৃহবধূর আত্নহত্যা
ছবিঃ উজ্জ্বল কুমার সরকার

দৈনিক বিজয় নিউজ নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর নিয়ামতপুরে পারিবারিক কলহের জেরে শ্রাবন্তী (১৭) নামে এক কিশোরী গৃহবধূর আত্মহত্যার খবর পাওয়া গেছে। বুধবার (১৩ মে) সকালে উপজেলার সদর ইউনিয়নের কুতুবপুর গ্রামে এ ঘটনা ঘটে।নি/হ/ত শ্রাবন্তী বালাহৈর গ্রামের শ্যামলের মেয়ে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ওই কিশোরীর দেড় বছর আগে নিয়ামতপুর উপজেলার সদর ইউনিয়নের কুতুবপুর গ্রামের শ্রী বীরেন দাসের ছেলে সুমনের সাথে বিয়ে হয়। কয়েকদিন ধরেই পরিবারে অশান্তি চলছিলো। এরই একপর্যায়ে অভিমান করে স্বামীর বাড়ির দোতলায় নিজ ঘরে ওরনা পেঁচিয়ে গলায় ফাঁস দেয় । নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান (পিপিএম) জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

দৈনিক বিজয় নিউজ/ উজ্জ্বল কুমার সরকার