চিরিরবন্দরে ভার্চুয়ালে বিনামূল্যে ভিজিএফ চাল বিতরণ উদ্বোধনে- হুইপ জনাব আখতারুজ্জামান মিয়া

চিরিরবন্দরে ভার্চুয়ালে বিনামূল্যে ভিজিএফ চাল বিতরণ উদ্বোধনে- হুইপ জনাব  আখতারুজ্জামান মিয়া
ছবিঃ মোঃ আতিউর রহমান

দৈনিক বিজয় নিউজ দিনাজপুর প্রতিনিধিঃ

দিনাজপুরজেলার চিরিরবন্দর উপজেলার গ্রামীণ শহর রাণীরবন্দর-১নং নশরতপুর ইউনিয়ন পরিষদে অসহায় ও দুস্থ:পরিবারের মাঝে ১০ কেজি হারে বিনামূল্যে ভিজিএফ খাদ্য শস্য (চাল) বিতরণ করেন ১নং নশরতপুর ইউনিয়নের চেয়ারম্যান জনাব মোঃ আব্দুল ওহাব,বিএসি, এ সময় উপস্থিত ছিলেন ১নং নশরতপুর ইউনিয়ন বিএনপি'র সভাপতি আব্দুল হাই সহ বিএনপি'র অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে, দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার সকল ইউনিয়ন পরিষদে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে একযোগে ভার্চুয়ালভাবে ভিজিএফ চাল বিতরণ এর শুভ উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব জনাব আখতারুজ্জামান মিয়া এমপি। এ সমম উপস্থিত ছিলেন চিরিরবন্দর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব ফাতেহা তুজ জোহরা।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ আতিউর রহমান