আজকে পুলিশ মেরে দুপুরে ভাত খাবো ঠাকুরগাঁওয়ে পুলিশকে অপহরণ: গ্রেপ্তার ৫
দৈনিক বিজয় নিউজ ঠাকুরগাঁ প্রতিনিধিঃ
“আজকে পুলিশ মেরে দুপুরে ভাত খাবো”— এমন হুমকি দিয়েই ঠাকুরগাঁওয়ে সাদা পোশাকে দায়িত্ব পালনরত এক পুলিশ কনস্টেবলকে অপহরণ করে জিম্মি করে নির্মম নির্যাতনের অভিযোগ উঠেছে। অভিযোগে জানা যায়, অভিযুক্তরা ওই পুলিশ সদস্যের কাছে ১ লাখ ১০ হাজার টাকা চাঁদা দাবি করে। পাশাপাশি জোরপূর্বক নন-জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়া হয়। পরে বাঁশের লাঠি দিয়ে মারধর করে তাঁর পা ভেঙে দেওয়ারও চেষ্টা করা হয়। এ ঘটনায় দায়ের করা মামলায় এজাহারভুক্ত পাঁচ আসামিকেই গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন— মো. সোহেল রানা (৩২), মো. বিপ্লব ইসলাম (২৭), মো. নাজমুল হোসেন ওরফে রাব্বি (২২), মো. সাকিব খান (২৬) ও মো. নাইম আহাম্মেদ (২৮)। পুলিশ জানিয়েছে, ঘটনার পেছনে কোনো গভীর রহস্য বা আর্থিক লেনদেনসংক্রান্ত বিরোধ রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য জানতে আসামিদের রিমান্ডে নেওয়ার প্রস্তুতিও।
দৈনিক বিজয় নিউজ / মোঃ নাজিমুল ইসলাম